ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে হতদরিদ্র মহিলাদের মাঝে অর্থ বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2023, 21:39

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির বড়দলে হতদরিদ্র নারীদের মাঝে আর্থিক সহায়তার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এফসিডিও ফাÐ ও পিকেএসএফ অর্থায়নে এনজিও উন্নয়ন প্রচেষ্টা পিপিইপিপি প্রকল্পের আওতায় হতদরিদ্র মহিলাদের করনাকালীন ঝুঁকি প্রণোদনা হিসাবে এ টাকা বিতরণ করা হয়। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এলাকার ৫০০ হতদরিদ্র পরিবারকে ৬০০০ টাকা করে ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়।

এছাড়া একই প্রকল্পের আওতায় ২৫টি পরিবারকে ঘর সংস্কার বাবদ ১০ হাজার টাকা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *