ঢাকাMonday , 30 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিক পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 January 2023, 21:46

শার্শা (যশোর) প্রতিনিধি : ‘দশ পেরিয়ে এগারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ ¯েøাগানে যশোরের শার্শায় বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে এশিয়ান টিভির ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় শার্শার বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে ছিলো পবিত্র কোরআন থেকে তেলওয়াত, আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান ও কেককাটা। এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল এর নিশাত আল নাহিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডি নিউজ ২৪. কমের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব জামাল হোসেন,সারসা বার্তার প্রকাশক,সম্পাদক আব্দুল গফ্ফার ছন্দ, গ্রামের সংবাদের প্রকাশক-সম্পাদক আব্দুল মুন্নাফ, বিশিষ্ট সিএন্ড এফ ব্যবসায়ী হাফিজুর রহমান,বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের যশোর জেলা সভাপতি মতিয়ার রহমান। শার্শা উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হাওলাদার। বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন হাসান আরীফ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আয়ূব হোসেন পক্ষী, বাগআঁচড়া প্রেসক্লােেবর সহ সভাপতি শহিদুল ইসলাম, আঃ জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন সহ অনুষ্ঠানে শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি সম্মামনা স্মারক ক্রেষ্ট ও এশিয়ান টেলিভিশনের লগো সম্মিলিত মগ প্রদান করা হয়। শেষে এশিয়ান টিভির ১০ম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *