ঢাকাMonday , 30 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 January 2023, 21:03

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে অবসর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের কর্মময় স্মৃতি তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, সহকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, অবসরজনিত বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক নাজিরা বেগম, মো. আবুল বাসার পল্টু, দেবদাস মন্ডল ও বিদ্যালয়ের দপ্তরী আব্দুস সাত্তার প্রমুখ।

রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও দপ্তরীকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তানজেরুল হক ও পাপিয়া খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *