ঢাকাSunday , 29 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 January 2023, 22:17

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ রবিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিভাবক ও শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা।

প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসি’র সদস্য গ্রামডাক্তার তরুন কুমার রায়। মা ও অভিভাবক সমাবেশে অভিভাবক ও শিক্ষক রামকৃষ্ণ রায়সহ উপস্থিত অনেক অভিভাবক বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শতাধিক মা ও অভিভাবক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা পারভীন, রেহেনা পারভীন, রাশিদা পারভীন, সঞ্জয় মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *