ঢাকাThursday , 26 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 January 2023, 21:03

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে ২ আসামিকে গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার দেবহাটা থানার এসআই শেখ গোলাম আজম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন টিকেট গ্রামের মৃত অহেদ আলী গাজীর ছেলে অজিয়ার গাজী (৫২) ও উত্তর সখিপুর গ্রামের মৃত শেখ ফরেজুর রহমানের ছেলে শেখ সাইদুর রহমান (৪২)।

অজিয়ার গাজী ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ অ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর আসামি এবং শেখ সাইদুর রহমান ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১১(খ)/৩০ এর আসামি। বৃহস্পতিবার গ্রেফতার ২ আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ২ আসামিকে গ্রেফতার করেছে। আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, ভূমি দস্যুতা, জঙ্গি, সন্ত্রাস ও মাদকের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *