ঢাকাWednesday , 25 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় দিনব্যাপী অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 January 2023, 20:09

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কের দুইটি ঝুঁকিপূর্ণ বাঁক যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা কবলে পড়তে হয় পথযাত্রীদের।

অন্যদিকে এরাস্তা দিয়ে খুলনা-যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে দক্ষিণ বঙ্গের মানুষের যাতায়াত করে। পাশাপাশি কয়রা, পাইকগাছার শত শত রপ্তানিযোগ্য চিংড়ি মাছ ও কাঁকড়ার ট্রাক যাতায়াত করে এ পথটি দিয়ে। এজন্য সময়ের দাবির প্রেক্ষিতে বাক সরলীকরণের কারণে সড়কের দুই পাশের খাস জমির অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এদিন ১২টা দোকান ঘর ও ১টা সরকারি চাঁননীঘরসহ ৭০ থেকে ৮০ মিটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *