ঢাকাThursday , 19 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-৬

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 January 2023, 20:32

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুল ইসলামসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজুল ইসলাম (৩৮) দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বহেরা গ্রামের নুরুল হাসান সরদারের ছেলে। বেনাপোল থানার সিআর ৮৭/২২ মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া অন্যান্য গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা থানার ৭(০১)২৩ মামলার আসামি দক্ষিন কুলিয়ার আফসার সরদারের ছেলে আব্দুল্যাহ সরদার (৪৫), দেবহাটা থানার জিআর ৯৩/১৩ মামলার আসামি বালিয়াডাঙ্গা গ্রামের মৃত অলিউল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, সাতক্ষীরা থানার জিআর ১৯৫/২২ মামলার আসামি একই গ্রামের জাহিদুল বিশ্বাসের ছেলে মিজানুর রহমান, দেবহাটা থানার সিআর ১৮১/২১ মামলার আসামি বালিয়াডাঙ্গার সন্তোষ সরকারের স্ত্রী সারুতি সরকার এবং সাতক্ষীরা থানার সিআর ৪৪৮/২১ ও ৭৭৯/২০ মামলার আসামি মাঝ পারুলিয়ার মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে নূর মোহাম্মাদ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *