ঢাকাTuesday , 17 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় গ্রাম বাংলার ঐতিহ্য বার্ষিক হাজুত মান্নত মেলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 January 2023, 21:07

মীর খায়রুল আলম : পৌষ মাসকে বিদায় জানিয়ে মাঘকে বরণ করতে প্রতি বছরের ন্যায় সোমবার দেবহাটায় বার্ষিক মান্নত বা হাজুত মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবার ও সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ঐতিহ্যবাহী বনবিবিতলায় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সকল ধর্ম-বর্ণ এক সাথে পালন করেৃ থাকে। দিনটির শুরু থেকে দেবহাটার ঐতিহ্যবাহী বন বিবি তলা নামক স্থানে অনুষ্ঠিত মেলায় সারাদিন দর্শনার্থী, সাধারণ মানুষ ও মান্নত কারীগন ভিড় জমাতে থাকে। এই অনুষ্ঠানটি কবে-কখন থেকে শুরু হয় কেউ সঠিক সময় বলতে পারে না। বর্তমানে স্থানীয় যুব সংঘ প্রতি বছর এটি আয়োজন করে আসছে।

এখানে বিকালে তাবারক বিতরণ করা হয় খির, খিঁচুড়ি, পায়েশ, দুধ, মিষ্টি, বাতাসা ইত্যাদি। বর্তমানে মেলায় মুল দায়িত্ব পালন করছেন স্থানীয় মুনছুর আলী, সাহেব আলী, দেলোয়ার, আসের আলী সহ কয়েকজন। তারা জানান, মানুষের রোগ-শোক, বিপদ-আপদ ইত্যাদি থেকে মুক্তি পেতে এখানে দান করেন। দর্শনার্থীরা তাবারক গ্রহণ করেন এবং সেগুলো খেয়ে থাকেন রোগ মুক্তির আশায়। সারাদিন অসংখ্য মানুষ আসেন এখানে। এছাড়া ভ্রমণ প্রিয় ব্যক্তিরা এখানে মেলা উপলক্ষে বেড়াতে আসে। দেবহাটার এ ঐতিহ্যকে বহু যুগযুগ ধরে রেখেছে স্থানীয়রা। তাই মেলায় ঘুরতে আসা সকলে মনে করেন যদি উপজেলা প্রশাসন এই ঐতিহ্য ধরে রাখতে উদ্যোগ নিলে এই দিনটি আরো সুন্দর ভাবে পালিত হবে। তা না হলে অচিরে গ্রামবাংলার এ ঐতিহ্য দিনটি হারিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *