ঢাকাMonday , 16 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 January 2023, 21:50

নিজস্ব প্রতিনিধি : ১০ দফা দাবি সহ দ্রব্যমূল্য ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আশাশুনিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলার হাড়িভাঙ্গা বাজারের মৎস্য সেটে এ কর্মসূচির আয়োজন করে আশাশুনি উপজেলা বিএনপি।

আশাশুনি উপজেলা বিএনপির আহŸায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক হবিবুর রহমান হবি। আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, আজহারুল ইসলাম মন্টু, তুহিনুল্লাহ তুহিন, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহŸায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট্টু, কৃষক দলের আহŸায়ক আমির হোসেন বাদশা, যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক নুর ই আলম সরোয়ার লিটন, সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দেশ নায়ক তারেক রহমানের ১০ দফা দাবি বাস্তবায়ন, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি করেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল হাঁড়িভাঙ্গা মৎস্য সেট সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *