ঢাকাFriday , 13 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ কামাল স্মৃতি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 January 2023, 22:53

ডেস্ক রিপোর্ট : ‘জঙ্গিবাদ ও মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ ¯েøাগানকে সামনে রেখে সাতক্ষীরায় শেখ কামাল স্মৃতি দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দিনব্যাপী শহরের গড়েরকান্দা ফুলতলা মোড়ে পৌরসভার ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের যুবকেরা এ টুর্নামেন্টের আয়োজন করে। স্থানীয় যুবক মোবারক হোসেন লিটন, কবির হোসেন ও মাসুম আহম্মেদের পরিচালনায় দাবা টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলার ও পৌর ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।

শেখ কামাল স্মৃতি দাবা টুর্নামেন্টে মোট সাতক্ষীরা, খুলনা যশোরসহ বিভিন্ন জেলার মোট ৫০জন অংশগ্রহণ করেন। খেলায় বিজয়ী ও রানার্সআপ ব্যক্তিদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য কাজী আকতার হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ, আওয়ামী লীগ নেতা নূর মনোয়ার হোসেন। খেলাটি স্থানীয় দাবাপ্রেমী ও ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *