ঢাকাMonday , 9 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 January 2023, 21:44

নিজস্ব প্রতিবেদক : “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা নবারুণ মোড়ে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সভাপতি মো: ইমরান হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রিজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন শাওন, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিমুল, কার্যনির্বাহী সদস্য রাহাত রাজা, কোষাধাক্ষ্য রতন রায়, পৌর কমিটির সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, আবু হাসান প্রমুখ। এসময় বক্তারা বলেন, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন, যা দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষ ও পথ শিশুদের নিয়ে কাজ আসছে। আগামীতে সংগঠনকে অরো গতিশীল করার লক্ষে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *