ঢাকাMonday , 9 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর ছাত্রলীগের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 January 2023, 21:41

নিজস্ব প্রতিবেদক : ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান লক্ষ এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই ¯েøাগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। সোমবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাসানুজ্জামান নিশানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও কেক কাটেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিএনপি অনিবন্ধিত দল নিয়ে সরকারের বিরুদ্ধে চক্রান্ত মেতে উঠেছে। তাদের চক্র সফল হবে না।

ছাত্রলীগের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, পৌর আওয়ামী লীগ নেতা রাশিদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা কাজী মুনতাসির, মিঠুন, জাকির হোসেন, সোহাগ হোসেন, সামিউর রহমান, রাজু শাহীন, মেহেদী, সুজন, নাসিমসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের পৌর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *