ঢাকাSunday , 8 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বুধহাটা সাবজোনে শীতকালীন ক্রীড়া অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 January 2023, 21:54

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা (আন্তঃ স্কুল-মাদ্রাসা)- ২০২৩ এর বুধহাটা সাব জোন পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিকেট : রবিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ক্রিকেট বালক পর্যায়ে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা দল নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ১০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আম্পায়ার ছিলেন সেলিম রেজা ও ইমরান হোসেন।
ভলিবল : ভলিবল (বালক) গ্রুপে মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ২-০ গেমের ব্যবধানে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে।

ব্যাডমিন্টন : ব্যাডমিন্টন (বালক) গ্রুপে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল দল ২-০ সেটে গুনাকরকাটি কামিল মাদ্রাসা দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন (বালিকা) গ্রুপে বুধহাটা বিএমএম কলেজিয়েট স্কুল দল ২-০ সেটে বুধহাটা এনএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় দলকে পরাজিত করে সাব জোন চ্যাম্পিয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *