ঢাকাWednesday , 4 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক আনিসুর রহিম চিরনিদ্রায় শায়িত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 January 2023, 21:31

নিজস্ব প্রতিনিধি: সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহŸায়ক, দৈনিক পত্রদূতের সম্পাদকমন্ডলীর সভাপতি, অধুনালুপ্ত দৈনিক সাতক্ষীরা চিত্রের সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মো: আনিসুর রহিম।
বুধবার সকাল ৯টায় আনিসুর রহিমের মরদেহ আনা হয় কার সাবেক কর্মস্থল সাতক্ষীরা দিবা-নৈশ কলেজে। সেখানে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। পরে মরদেহ নেওয়া হয় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে। সেখানে স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রিয় শিক্ষককে শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সাংবাদিক আনিসুর রহিমের মরদেহ আনা হয় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শোকার্ত মানুষের ঢল নামে সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত¡রে। শ্রদ্ধার ফুলে ভরে যায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক নেতা মানবাধিকার সংগঠক আনিসুর রহিমের কফিন।
সাংবাদিক আনিসুর রহিমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জেলা জাতীয় পার্টি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, জেলা বাসদ, বাংলাদেশ জাসদ, বিপ¬বী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, জেলা গণফোরাম, জেলা সাংবাদিক ঐক্য, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, কেন্দ্রীয় ভূমি কমিটি, আসমানী শিশু নিকেতন, সাতক্ষীরা-০১ আসনের এমপির পক্ষে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), দৈনিক পত্রদূত পরিবার, দৈনিক কালের চিত্র পরিবার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা শাখা, সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশন, দৈনিক দক্ষিণের মশাল পরিবার, উদীচী, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সুলতানপুর আজাদি ক্লাব সংঘ, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাশ রায়, স্বদেশ, বারসিক, দ্যা এডিটসর, উত্তরণ, এমএসএফ, প্রথম আলো বন্ধুসভা, তালা প্রেসক্লাব, মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা।
জানাজা নামাজের আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক মৎস প্রতিমন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাতবারের নির্বাচিত সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির আহŸায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল আলম। জানাজা নামাজ শেষে সাংবাদিক ও শিক্ষাবিদ আনিসুর রহিমকে সাতক্ষীরা কামালনগর কবরস্থানে কবরস্থ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *