ঢাকাTuesday , 3 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিকল্প জীবন জীবিকায়নের উপর দিনব্যাপী কর্মশালা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 January 2023, 22:03

তালা প্রতিনিধি : দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউএনওপিএস এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা উত্তরণ একটি প্রকল্প বাস্তবায়ন করছে। বাস্তচ্যুতি প্রবণ এলাকায় বসবাসরত জনগোষ্ঠী এবং ইতিমধ্যে বাস্তচ্যুত বস্তিবাসীদের নিয়ে কাজ করা ২০ জন সদস্যকে নিয়ে মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরা পৌরসভা হলরুম সম্ভাব্য বিকল্প জীবন জীবিকায়নের উপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মোঃ তাজকিন আহমেদ (চিশতী)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, অতিরিক্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, পৌরসভা নির্বাহী কর্মকর্তা জনাব মো. লিয়াকত আলী, সমাজ উন্নয়ন কর্মকর্তা জনাব মো. জিয়াউর রহমান, কাউন্সিলর মো. মারুফ আহমেদ, আইনুল ইসলাম নান্টা, মো. শফিকুল ইসলাম, কাজী ফিরোজ হাসান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নূরজাহান বেগম, মোছা. রাবেয়া পারভীন, অনিমা রানী প্রমুখ। উত্তরণের টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল করিমের সঞ্চালনায় কর্মশালায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী কৃষিবীদ মোঃ ইকবাল হোসেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা-লাইভলিহুড এন্ড ট্রেনিং মো. এনামুল হক, কমিউনিটি ফ্যাসিলিটেটর মোস্তাফিজুর রহমান রিপন, আসাফুর রহমান, বৃষ্টি খাতুন, আফরোজা নার্গিস, প্রশান্ত কুমার গাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *