ঢাকাSaturday , 31 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শীতার্তদের পাশে তালার খেশরা  ব্লাড ফাউন্ডেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 December 2022, 21:58

তালা প্রতিনিধি: চারিদিকে শীতল হাওয়া। ঠাÐা বাতাসের দাপট আর কুয়াশাজড়ানো জনজীবনে শীত যেন জেঁকে ধরেছে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে দিয়েছে নি¤œ আয়ের মানুষদের। তীব্র শীতে দরিদ্র এবং ছিন্নমূল মানুষগুলো, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা চরম অসহায়। তাই শীতার্ত অসহায় ও দুস্থ্য মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে তালা উপজেলা আওয়ামীলীগ’র ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান বাবু। খেশরা ইউনিয়নের বৃহৎ মানবিক সংগঠন ‘খেশরা ব্লাড ফাউন্ডেশন’ এর মাধ্যমে মেহেদী হাসান বাবু এ মহতী উদ্যোগ বাস্তবায়ন করেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদ, সহ-পরিচালক রিয়াদ হাসান, শেখ সাব্বির রহমান, শেখ মোমরেজ আলম, শান্ত ইসলাম ও ইমন হোসেনসহ সংগঠনের অনন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান বাবু জানান, শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণের কার্যক্রম আমাদের অব্যাহত আছে। ধাপে ধাপে আমরা আরো বেশ কিছু শীতের পোশাক ও কম্বল এ জনপদের অসহায় মানুষদের মাঝে বিতরণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *