ঢাকাFriday , 30 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রকাশ্যে ধুমপান ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে জরিমানা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 December 2022, 20:52

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার পৌর সদরে মেইন রোড ও বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। এ সময় প্রকাশ্যে ধূমপান করায় ৩ জনকে ৩শ’ টাকা ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে একজন কে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে একই সময়ে পাইকগাছা বাজারে বিভিন্ন খাবার হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গাজী হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *