ঢাকাWednesday , 28 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 December 2022, 21:23

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, সুব্রত কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আঃ রশিদ, সুনীল মন্ডল, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩ থেকে ৭ জানুয়ারি সাব জোন পর্যায়ের প্রতিযোগিতা, ১১ থেকে ১৬ জানুয়ারি উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং এ্যাথলেটিক্স এ ৩৬ ইভেন্টে খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *