ঢাকাMonday , 26 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 December 2022, 20:40

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মৎস্য চাষীদেরকে বাগদা চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত একদিনের প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাছ চাষীরা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার ও সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মৎস্য চাষে ঘের প্রস্তুত, ঘেরের ব্যবস্থাপনা, আধুনিক মাছ চাষের পদ্ধতি, মাছের রোগ বালাই দমন, মাছ ধরা, বাজারজাত করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *