ঢাকাSaturday , 17 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নারী ফুটবলার মাসুরার বাড়ি থেকে ভ্যান চুরি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 December 2022, 22:06

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিনেরপোতায় নারী ফুটবলার মাসুরাদের বাড়ি থেকে একটি ভ্যান চুরি হয়েছে। শুক্রবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটে। মাস খানেক আগে জাতীয় নারী ফুটবল দলের অন্যতম খেলোয়াড় মাসুরা খাতুন তার বাবা রজব আলীকে এই ভ্যানটি কিনে দেন।

রজব আলী জানান, আমি আগে ভ্যানে করে সবজি ও ফল-ফলাদি বিক্রি করতাম। কয়েক বছর যাবত আমি তীব্র অসুস্থ্য হয়ে পড়ায় ব্যবসা করতে পারিনি। সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হয়ে উঠায় মাসুরা আমাকে ত্রিশহাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। এই ভ্যানে করে আমি ৮/১০ হাজার টাকার সবজি বিক্রি করি। ভ্যানটি আমি বাড়ির উঠানে তালা মেরে রেখেছিলাম। রাতের কোনো এক সময়ে চোরেরা বাড়ির গেটের তালা ভেঙে ভ্যানটি নিয়ে চলে যায়। এতে আমি দারুণ বিপাকে পড়েছি।
সাতক্ষীরা সদর থানার ওসি আবুজিহাদ ফকরুল আলম খান জানান, রজব আলী থানায় অভিযোগ দিয়েছেন। ভ্যানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *