ঢাকাSaturday , 10 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈক্ষণের প্রকাশনা-সম্মাননা প্রদান ও একক বক্তৃতার অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 December 2022, 20:18

প্রেস বিজ্ঞপ্তি : ‘বাংলাদেশ থেকে বাঙালির পত্রিকা হয়ে উঠেছে ঈক্ষণ। ঈক্ষণ সাহিত্য- সাময়িকী ও অনলাইন ঈক্ষণ এখন বিশ্বের নানা দেশের বাঙালি লেখক এবং পাঠকের সাহিত্য চর্চার ক্ষেত্র বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যাম আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি আরো বলেন, ঈক্ষণ কর্তৃপক্ষ সাহিত্য- সংস্কৃতি চর্চার পাশাপাশি তাদের লিটল ম্যাগাজিন নিয়ে বিদেশেও যাচ্ছেন। একটা পত্রিকা দেশের এই প্রান্তিক দূরবর্তী জেলা থেকে সাড়ে তিন দশক ধরে প্রকাশ হয়ে চলেছে, এ কথা ভাবতেও ভাল লাগে। পত্রিকাতে জায়গা করে নিয়েছেন দু’ বাংলা ছাড়াও ইউরোপের বাঙালি খ্যাতিমান লেখকেরা। এ রকম সৃজনশীল কাজের সাথে আমরা যুক্ত থাকতে পেরে আনন্দিত। অভিনন্দন জানাই এ সংগঠনের সাথে স¤পৃক্ত সকলকে।

জানতে পারলাম ৪০ বছর আগে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন কবি পলটু বাসার। আমি তাঁকে অভিনন্দন জানাই। বক্তৃতা করেছেন কবি শুভ্র আহমেদ, তিনি তাঁর বক্তব্যে আহমদ ছফাকে তুলে ধরেছেন। আপনারা আরো দীর্ঘখন আলোচনা করতে চাইছেন, এটাও একটা ভাল দিক। জ্ঞানী মানুষদের নিয়ে এরকম আলোচনা অব্যহত থাকুক। শুক্রবার সন্ধ্যায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ আয়োজিত সাহিত্য পত্রিকা ঈক্ষণ এর ৩৫ বর্ষ ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন, ঈক্ষণ সম্মাননা প্রদান ও একক বক্তৃতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যাম আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এসব কথা বলেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা পলটু বাসারের সভাপতিত্বে ঈক্ষণ সাংস্কৃতিক সংসদের এ অনুষ্ঠানে পত্রিকা প্রকাশনা, সম্মাননা প্রদান, একক বক্তৃতার আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ। ঈক্ষণ সম্মাননা দেয়া হয় সাতক্ষীরার বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদকে। একক বক্তৃতা করেন শুভ্র আহমেদ। বাংলাদেশ তথা বাংলা ভাষার অন্যতম প্রধান দেশপ্রেমিক সাহিত্যিক-বুদ্ধিজীবী আহমদ ছফার চিন্তারাজ্য নিয়ে তিনি বক্তৃতা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাবন্ধিক কবীর রায়হান, কবি মোঃ শহীদুর রহমান, সাংস্কৃতিক সংগঠক হেনরী সরদার, কন্ঠশিল্পী নাজমুল হাসান, কবি-স¤পাদক সৌহার্দ সিরাজ, সাহিত্যিক আশুতোষ সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবৃত্তিশিল্পী সারাবান তহুরা করবী ও পিএস ইশরাত জাহান ইমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *