ঢাকাFriday , 9 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বেগম রোকেয়া দিবসে র‌্যালি মানববন্ধন, আলোচনা ও জয়িতাদের সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2022, 20:27

নিজস্ব প্রতিনিধি: ‘নারীর মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’-¯েøাগানে কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপনে মানববন্ধন, র‌্যালি, আলোচনা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক প্রমুখ।

উপজেলা ল্যাবরেটরী স্কুলের হলরুমে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড. জাফরুল্লাহ ইব্রাহিম, শিক্ষায় শ্রেষ্ট জয়িতা শাহিনা আক্তার চায়না প্রমুখ।

অনুষ্ঠান থেকে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ অবদান রাখায় সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা, সমাজ উন্নয়নে অবদান রাখা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এবং শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন জয়িতাকে ক্রেষ্ট ও সন্মাননা সনদপত্র বিতরণ করা হয় এবং পাঁচটি শ্রেষ্ঠ নারী উন্নয়ন সংগঠনকে চেক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *