ঢাকাThursday , 8 December 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 December 2022, 20:22

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় এ উপলক্ষে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এম সাইফুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী। উপজেলা তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার। আরও বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচী প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তুষার কান্তি দাস, নারী নেত্রী মুর্শিদা খাতুন প্রমুখ। আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় ৫ জন জয়িতা নারীদের মধ্যে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *