ঢাকাSaturday , 5 November 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া প্রেসক্লাবে জরুরী সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 5 November 2022, 22:06

লাঙ্গলঝাড়া, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে, শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ( মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স)। সভাপতি শিক্ষক দীপক শেঠের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিজয়ের মাস ডিসেম্বরে একটি পত্রিকা প্রকাশ ও একটি সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদস্য রাজু রায়হান প্রমুখ। ডিসেম্বরে পত্রিকা প্রকাশ ও চলতি মাসে অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কমিটিও গঠন করা হয় জরুরি এ সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *