ঢাকাSunday , 30 October 2022
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

১০ গুণীজন পেলেন মহাকবি মধুসূদন পুরস্কার


October 30, 2022 9:37 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে হৈমন্তিক কবিতা উৎসবে ১০ গুণীজনকে মহাকবি মধুসূদন পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। কেশবপুর প্রেসক্লাব হলরুমে শনিবার সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকর মুহম্মদ শফির সভাপতিত্বে কবিতা উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান লেখক ও গবেষক ড. সন্দীপক মল্লিক। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন।

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে মহাকবি মধুসূদন পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে প্রবন্ধ গবেষণায় ড. সন্দীপক মল্লিক, মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, চিকিৎসা সেবায় ডাক্তার মো. কামরুজ্জামান, অভিনয় ও নির্দেশনায় প্রণব বিশ্বাস বিশু (মরণোত্তর), প্রবন্ধ গবেষণায় অধ্যাপক সফিয়ার রহমান, সাংবাদিকতায় আশরাফ-উজ-জামান খান, জনপ্রতিনিধিত্বে কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, কাব্য সাহিত্যে কবি ইব্রাহিম রেজা ও কবি তৃষা চামেলি এবং কথা সাহিত্যে এম জি মহসিন।
সংগঠনের যুগ্ম স¤পাদক লেখক তাপস মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, অধ্যাপক হাশেম আলী ফকির, অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, কবি মাসুদুর রহমান কবি মাসুদা বিউটি প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।