ঢাকাMonday , 10 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 October 2022, 21:54

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাবের সভাকক্ষে আহবায়ক কমিটি উক্ত দায়িত্বভার প্রদান করেন। এসময় দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন দায়িত্ব বুঝে নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে দায়িত্ব গ্রহন করেন সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ ও আবু হুরায়রা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান ও লিটন ঘোষ বাপি, অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম,এম মামুন, কার্য্যনির্বাহী সদস্য রুহুল আমিন ও বায়োজিত বোস্তামি উজ্জল। এদিকে নির্বাচন পরিচালনাকালীন আহবায়ক আজিজুল হক আরিফ, সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, আব্দুস সালাম সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন বিষয় উপস্থাপন ও দায়িত্ব অর্পন করে নব-কমিটির মঙ্গল কামনা করেন। এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সাবেক যুগ্ম-সম্পাদক নির্মল কুমার, সাংগঠনিক সম্পাদক পদপ্রাার্থী কবির হোসেন ও সুমন বাবু, সদস্য দিপঙ্কর বিশ্বাস, মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *