ঢাকাThursday , 6 October 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন: পালালো ঘাতক স্বামী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 October 2022, 21:45

নিজস্ব প্রতিনিধি: পরকীয়া সন্দেহে ও পারিবারিক কলহের জেরধরে কৃষ্ণা বিশ্বাস (২০) নামে এক গৃহবধূকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে শিশু সন্তান নিয়ে পালিয়ে গেছে ঘাতক স্বামী ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) অনুমান সকাল ১০টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী মুকুন্দপুর গ্রামের মৃত বিমল বিশ্বাসের ছেলে তাপস বিশ্বাস (২৭)। নিহত গৃহবধূ দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের মৃত কালিপদ বিশ্বাসের মেয়ে।

নিহতের পরিবারের দাবি, পরকীয়া সন্দেহ এবং পারিবারিক কলহের জেরধরে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার সময় ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে তাপস স্ত্রী কৃষ্ণাকে গলা টিপে হত্যা করে।
এরপর গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়ে ঘরে তালা দিয়ে দু’বছরের শিশু কন্যা সন্তানসহ বাড়ির সবাইকে নিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসী থানায় খবর দিলে বেলা ১২টার দিকে থানার উপ পরিদর্শক আব্দুর রহিম ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায।

খবর পেয়ে নিহত কৃষ্ণা বিশ্বাসের মা কৌশলা রানী এবং মামা মানিক বিশ্বাস এসে থানায় সাংবাদিকদের জানান, তাদের মেয়ে কৃষ্ণা বিশ্বাসের সঙ্গে বছর দুয়েক আগে তাপসের বিয়ে হয়। তাপস দীর্ঘদিন প্রবাস জীবন শেষে গত ৬/৭ মাস আগে বাড়িতে এসে মুকুন্দপুর গড়ের হাটখোলা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করে আসছিল।

ঘাতক তাপস প্রায় সময় স্ত্রীকে পরকীয়া সন্দেহে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো।
থানার উপ- পরিদর্শক আব্দুর রহিম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *