Sunday, 6 September 2026

আশাশুনিতে অজ্ঞান পার্টির ৩ সদস্য আটক ইজিবাইক উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 September 2022, 22:24

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে অজ্ঞান পার্টির তিন জন সদস্যকে আটক করে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন খুলনার মৃত ওহাব ফারাজীর ছেলে আলম ফারাজী ওরফে মহারাজ, বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া গ্রামে ছাইদুল হাওলাদার ও কালাম খাঁ।বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া গ্রামে ছাইদুল হাওলাদার ও কালাম খাঁ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, শ্রীউলা গ্রামের হামিদ মোড়লের ছেলের হাবিবুল্লাহকে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের (২৩(৯)২২) মামলায় তাদের আটক করা হয়েছে।
মামলা সূত্রে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে গত ২৮ সেপ্টেম্বর রাত তিনটার দিকে খুলনার হোটেল সান্ডে থেকে মৃত ওহাব ফরাজী’র ছেলে ইজিবাইক চোর আলম ফরাজী “মহারাজ” (৪৫) আটক করা হয়। পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদ অনুযায়ী ২৯ শে সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে বরগুনা জেলার তালতলী উপজেলার ঠাকুরপাড়া গ্রামে ছাইদুল হাওলাদার ও কালাম খাঁ এদের কাছ থেকে অটো গাড়িটা উদ্ধার করাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *