ঢাকাTuesday , 27 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মোটর সাইকেল মেকানিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2022, 21:45

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আশরাফ হোসেন (৩০) নামে এক মোটর সাইকেল মেকানিক আহত হওয়ার ১৫দিন পর মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান. আশরাফ হোসেন গত ১৫ দিন পূর্বে কালিগঞ্জের মোসলেমের হাটখোলায় অবস্থিত তার নিজস্ব মোটর সাইকেল গ্যারেজে মেরামত করা একটি মোটর সাইকেল টেস্ট করার জন্য বের হন। কলেজ মোড় এলাকায় একটি ইজিবাইকের সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগলে রাস্তায় পড়ে বুকে আঘাত পান তিনি।

এ ঘটনার পর মঙ্গলবার সকালে বুকে ব্যথা, শ^াসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ায় পরিবারের সদস্যরা আশরাফ হোসেনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে সাতক্ষীরায় নিয়ে যাওয়ার সময় দুপুর ১ টার দিকে আশরাফ হোসেন মৃত্যুবরণ করেন। দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *