ঢাকাTuesday , 27 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 September 2022, 21:52

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাল্য বিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাবৃন্দ।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধে করনীয়তা ও সরকারি নির্দেশনাবলী তুলে ধরে বক্তাগণ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *