ঢাকাTuesday , 20 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পারস্পারিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণে কর্মশালা

admin ঢাকা
আপডেট: 20 September 2022, 14:24

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পারস্পারিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণে উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সদর উপজেলা মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ও ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যবস্থাপনায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় অংশগ্রহণকৃত ৩৭টি ইউনিয়ন পরিষদ প্রকল্প পরবর্তী সময়ে নিজ উদ্যোগ ও বাজেটে পারস্পরিক শিখন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখাসহ চিহ্নিত ভালো কাজগুলো স্ব-স্ব এলাকায় বাস্তবায়নের জন্য খসড়া কর্মপরিকল্পনা প্রণয়ন করে।

সকালে অনলাইনে সংযুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো: ইসরাত হোসেন খান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, উপপ্রকল্প পরিচালক মনিকা মিত্র এবং সহকারী প্রকল্প পরিচালক ইমরানুর রহমান।

এছাড়াও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স এর পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের ফিন্যান্স এসোসিয়েট এ.বি.এম. ওবায়দুল হক, হেল্প লাইন এসোসিয়েট প্রতিমা মিত্রসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকৃত ৩৭টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *