ঢাকাMonday , 19 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ছোটবন্ধুদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 September 2022, 22:30

প্রেস বিজ্ঞপ্তি : তালায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধুর উদ্যোগে ছোটবন্ধুদের মাঝে খাতা কলম উপহার প্রদান করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে খলিলনগর ইউনিয়নের ১৩৮নং কাঠবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে এ খাতা ও কলম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ১৩৮নং কাটবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার রায়, সহকারী শিক্ষক রূপ কুমার রায়, অনুকুল মন্ডল, কনিকা রানী মন্ডল, খলিলনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দিপায়ন মন্ডল, হাজরাকাটি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক দেবাশীষ মন্ডল, ছাত্রনেতা প্রনয় কবিরাজ নয়ন, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য প্রান্ত, অর্ঘ্য প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার রায় বলেন, আমরা বন্ধু সংগঠনের খাতা, কলম পেয়ে বিদ্যালয়ের শিশুরা খুব খুশি। তা দেখে খুব ভালো লেগেছে। আশা রাখি আগামীতেও আমাদের বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা বন্ধু থাকবে। আমি এমন কার্যক্রমের জন্য আমরা বন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *