ঢাকাSaturday , 17 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা খান মার্কেটে বিশ্বকর্মা পূজা উদযাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 September 2022, 22:12

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় সাতক্ষীরা শহরের খান মার্কেটে বিশ^কর্মা পূজা উদযাপন করা হয়েছে। প্রতি বছর বাংলা সনের ভাদ্র মাসের শেষ দিনে এ পূজা উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় বাংলা পুরাণ মতে ৩১ ভাদ্র শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ পূজার আয়োজন করে খান মার্কেটের পূজা উদযাপন কমিটি। খান মার্কেটের স্বর্ণকার শ্রমিকরা এ পূজার মাধ্যমে তাদের কাজ-কর্মের অগ্রগতির জন্য কর্ম দেবতার পূজা অর্চনা করেন।

শনিবার সকালে দিবস কর্মকার ও শিমুল রায়ের সার্বিক ব্যবস্থাপনায় খান মার্কেটে বিশ^কর্মা পূজা পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক সমিতির সভাপতি শ্রীদাম দে, সাধারণ সম্পাদক সুমন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক কৌশিক কর্মকারসহ সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া পূজা অর্চনা অনুষ্ঠানে খান মার্কেটের সকল শ্রেণির মালিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *