ঢাকাThursday , 15 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুল দুর্যোগ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 September 2022, 21:24

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে দুর্যোগ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের “দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী” ওরিয়েন্টেশনের উপর বিস্তারিত আলোচনা করেন ‘পার’ প্রকল্পের সমন্বয়ক শাহ ইলিয়াস, সিপিপি উপজেলা লিডার আবু তালেব, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের দুর্যোগ বিষয়ক ফ্যাসিলিটিটর শেখ নুরুল হক, ইউপি সচিব মোঃ সাইদুর রহমান। এই ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *