ঢাকাTuesday , 13 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 September 2022, 21:33

নিজস্ব প্রতিনিধি : সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র কর্মকর্তা-কর্মচারীরা দ্বিতীয় দিনে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সদর উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করেছে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, কার্যসহকারি মোস্তাফিজুর রহমান, মীম নুর মোর্ত্তজা, ময়নুর রহমান, আল-একরামুল হাসান ও অফিস সহায়ক আব্দুর রহমানসহ সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ভবন মহাখালীতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন (ডিআরআরও) সাংবাদিকের প্রেস রিলিজে কলম বিরতির কথা জানান। দূর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর হয়েছে প্রায় একযুগ আগে ২০১২ সালে। কিন্তু এখনো জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। দুটি পদের আপগ্রেডেশন পড়ে রয়েছে মন্ত্রণালয়ে। ফলে জেলা ও উপজেলার ডিআরআরও-পিআইওরা পাচ্ছেন না কাঙ্খিত আর্থিক সুবিধা। এতে সরকারের প্রতিনিধিত্ব করলেও পাচ্ছেন না সামাজিক মর্যাদা। ফলে বিষয়টির সুরাহার জন্য ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান সমিতি কলম বিরতি পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *