ঢাকাSunday , 11 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মায়ের উপর নির্যাতন সহ্য করতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 September 2022, 21:15

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মায়ের উপর পিতার নির্যাতন সহ্য করতে না পেরে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ইভা আক্তার (১৭) উপজেলার মৌতলা ইউনিয়নের শিমু-রেজা এমপি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও শেখপাড়া গ্রামের শেখ আমিনুর ইসলাম আদুর মেয়ে। রবিবার (১১ আগস্ট) দুপুর ২ টার দিকে মৌতলা শেখপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের বড় বোন চায়না পারভীন জানান, তার ছোট বোন ইভা রবিবার দুপুর দেড় টার দিকে কলেজ থেকে বাড়ি ফিরে আসে।
বাড়িতে এসে জানতে পাড়ে মাকে প্রচন্ড মারধর করেছে তার বাবা। মাকে মারধর করায় অভিমান করে তার সৎ মায়ের সিঁড়ির ঘরের আড়ার সাথে দুপুর ২ টার দিকে ওড়নার সাহায্যে গলায় ফাঁস দেয় ইভা। পরবর্তীতে তার সৎ মা নুরুন্নাহার বেগম ছাদে উঠতে যেয়ে ইভাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

নিহতের স্বজনরা ইভার নিথর দেহ মাটিতে নামিয়ে থানায় খবর দেয়।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মিলন কুমার বিশ্বাস ঘটনাস্থলে যেয়ে সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।
স্থানীয় আলমগীর হোসেন জানান, ইভার পিতা আমিনুল ইসলাম আদু ইসলামের দুইটা বিয়ে। সে তার ছোট স্ত্রীর (ইভার মা) উপর প্রতিনিয়ত শারীরিক নির্যাতন চালাতো। রবিবার সকালে মাকে প্রচন্ড মারধর করে তার পিতা। মায়ের উপর পিতার নির্যাতন সহ্য করতে না পেরে ইভা আত্মহত্যা করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম আদু তার ছোট স্ত্রী রহিমা খাতুনের (ইভার মায়ের ) উপর শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক মিলন কুমার বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *