ঢাকাSaturday , 10 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ আটক-৪, সমাবেশ পন্ড

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 September 2022, 21:50

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপি’র সমাবেশ পন্ড হয়ে গেছে। সমাবেশ স্থল থেকে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

প্রতাক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে ইউনিয়ন বিএনপির সমাবেশ চলাকালে থানা পুলিশ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেয়ার অভিযোগে সমাবেশ পন্ড করে দেয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। পুলিশ স্থানীয় ৩ নেতাসহ প্রধান অতিথিকেও আটক করে।

সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, কোন কারণ ছাড়াই কালিগঞ্জ থানা পুলিশ সমাবেশ স্থলে উপস্থিত হয়ে সকল কর্মসূচি বন্ধ করে দেয়। এসময় বিএনপি নেতা তারিকুল হাসানসহ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে আটক করে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান জানান, বিএনপির ৪ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *