ঢাকাSunday , 4 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 September 2022, 22:49

নিজস্ব প্রতিনিধি: দেশে নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরাল পাদদেশে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে ফুলতলা মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ম্যুরাল পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সেখানে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম নান্টু।
প্রধান আলোচক ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য আব্দুস সাত্তার।
সম্মানিত আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম, নলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান প্রমুখ।
বক্তারা বলেন, রাজনীতি এবং সভা সমাবেশ করার নামে কোন নৈরাজ্য সহ্য করা হবে না। এখন থেকে যে কোন নৈরাজ্য, সহিংসতার কঠোর জবাব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *