ঢাকাThursday , 1 September 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে দন্ডাদেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 September 2022, 21:46

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। তারা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজায়মারি এলাকার শাহাজান কারিকরের ছেলে মিন্টু কারিকর (২৩) ও একই এলাকার শাহিনুর রহমানের ছেলে সুমন হাসান (১৯)।

সূত্র জানান, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার উজায়মারি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে গাঁজাসহ ব্যবসায়ী মিন্টু ও সুমনকে আটক করা হয়। পরবর্তীতে সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিন্টুকে ২ বছর ও সুমনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *