ঢাকাMonday , 29 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 29 August 2022, 21:55

নিজস্ব প্রতিনিধি: আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম।
সোমবার (২৯ আগস্ট) সকালে তিনি কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন।
কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্ সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক বলেন, আপনারা আমাকে গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

আমি আমার সাধ্যমত আপনাদের পাশে থেকে সেবা করার চেষ্টা করেছি। আগামি নির্বাচনে আপনারা আমাকে পূনরায় নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শওকাত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রমুখ।
পরবর্তীতে জেলা পরিষদ প্রশাসক উপজেলার কৃষ্ণনগর, মৌতলা, বিষ্ণুপুর, মথুরেশপুর, ধলবাড়িয়া ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *