ঢাকাSaturday , 20 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারিশামারী নয়াবাদ ফটিকখালী হাইস্কুলে কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 August 2022, 21:43

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির পারিশামারী নয়াবাদ ফটিকখালী হাইস্কুলের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষ্যে শিক্ষক,অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্বনয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগষ্ট) সকালে পারিশামারী নয়াবাদ ফটিকখালী হাইস্কুল ভবনে প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়ের সঞ্চালনায় এ্যাডঃ তারক নাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এসএম শাহনেওয়াজ ডালিম।

এসময় ইউপি সদস্য রামপদ সানা,খায়রুল ইসলাম,সাইফুল ইসলাম বাচ্চু,মফিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন কান্তি মন্ডল,রমজান আলী মোড়লসহ বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
জরুরী সভায় উপস্থিত সকল শিক্ষক এবং অভিভাবক সদস্যদের সর্বসম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে অভিভাবকদের মধ্যে থেকে সাইফুল ইসলাম বাচ্চু,,গোলাম রসূল,বিনয় কৃষ্ণ মন্ডল,সুজিত মন্ডল,শেফালী রানীকে নির্বাচিত করা হয়। তবে নির্বাচিত সদস্যরাও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা অনুযায়ী মনোনয়ন পত্র ক্রয়,জমা সব কিছুই করতে হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *