ঢাকাThursday , 4 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজের নবাগত ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 August 2022, 21:37

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের নবাগত ইনটার্ণ চিকিৎসকদের নবীন বরণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুছ, বি এম এ’র সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, স্বাচিপের জেলা সভাপতি ডা. মোখলেছুর রহমান, মেডিকেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. এ.এইচ.এস.এম কামরুজ্জামান, মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. অজয় কুমার সাহা, হাসপাতালের গাইনি বিভাগীয় প্রধান ডা. শংকর কুমার প্রসাদ, মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. সুমন কুমার দাস প্রমুখ।

অনুষ্ঠান থেকে এ সময় ৭০ জন নবাগত ইনটার্ণ চিকিৎসককে ফুল ও উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময় নবাগত ইনটার্ণ চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করান, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচিতি উপস্থাপন করেন, মেডিকেল কলেজ হাসপাতালের আর.এম.ও ডা. আহমেদ আল মারুফ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মাহমুদুল হাসান পলাশ ও ডা. সুতপা চ্যাটার্জি।

শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ ২১ আগস্টে যারা শহিদ হয়েছেন সে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ বাংলাদেশের সেরা কলেজের তালিকায় অবস্থান করে নিয়েছে। নবাগত ইনটার্ণ চিকিৎসকদেরকে এই কলেজের সুনাম ধরে রাখতে হবে। ডাক্তারী পেশা একটি মহৎ পেশা। এই সেবামূলক পেশার মর্যদা রক্ষা করতে হবে। মানব সেবার ব্রত নিয়ে নবাগতদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এবং সেই সাথে পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *