ঢাকাWednesday , 3 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল খালেকের মৃত্যুবার্ষিকী ও মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 August 2022, 21:36

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাতক্ষীরার সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুবার্ষিকী ও ৪ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় শহরের পলাপপোলে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক এস এম মহিদার রহমান। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ নজরুল ইসলাম।

তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের মুক্তিযুদ্ধের চেতনা বুকে লালন ও ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সমাজে উন্নয়ন ও দুর্নীতির সংবাদ বেশি বেশি পরিবেশন করতে হবে। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। সাংবাদিকদের সমাজে এখনও মর্যাদা আছে , আর সেই মর্যাদা সাংবাদিকদেরই ধরে রাখতে হবে।” এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সংবর্ধিত অতিথি সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কালিদাস রায়, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আবদুল ওয়াজেদ কচি, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কাজী নাসির উদ্দীন। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর কার্যকরী সদস্য জাহাঙ্গীর কবির, সাধারণ সদস্য সহকারী অধ্যাপক নাজমুল হক প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন এ্যাসোসিয়েশন এর সদস্য সাংবাদিক ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, শেখ হাসান গফুর, রুহুল আমিন, আব্দুস সালাম, সরদার জিল্লুর, আব্দুল মতিন, আতিয়ার রহমান, জিয়াউর রহমান, আবু জাফর মো. সালেহ, রুবেল হোসেন, শহিদুল ইসলাম শহিদ, রফিক আহমেদ, এম হাফিজুর রহমান শিমুল, শেখ রেজাউল ইসলাম বাবলু, অহিদুজ্জামান, এম আমিরুল ইসলাম, মহিউদ্দীন আহমেদ, শেখ ফারুক, খায়রুল আলম সবুজ, আবীর হোসেন লিয়ন, জুলফিকার রহমান, হাবিবুল্লাহ বাহার, সাইফুল আজম খান, গোলাম মোস্তফা, এস কে হাসান, আব্দুল্লাহ আল মামুন, হাসান ইকবাল মামুন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *