ঢাকাMonday , 1 August 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঁটরায় প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদে মানবন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 August 2022, 23:05

রজেওয়ান উল্লাহ, জালালাবাদ কলারোয়া প্রতিনিধি: কেলারোয়া উপজেলার ১২৬ নং উত্তর বাঁটরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ইভটিজিং, শিশু নিপিড়ন, যৌন হয়রানী ও স্কুলের বিভিন্ন বরাদ্দের অর্থ আতœসাৎ করার বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ।

সোমবার সকাল ১০ টার সময় উত্তর বাঁটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজব্বার হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন অভিভাবক আবু সালেক, জাহিদুল ইসলাম, সায়রা খাতুন, তাসলিমা খাতুন, মোজাহারুল ইসলাম ও রেশমা খাতুন প্রমুখ। বক্তরা এ সময় বিভিন্ন অপকর্মের জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের চাকুরী থেকে অপসারন পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ সময় মানববন্ধনে এলাকার শতশত নারী, পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *