ঢাকাSaturday , 30 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 July 2022, 22:33

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিলকিস নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিদাতা আলহাজ্ব কাজী আব্দুল মালেকের পুত্র কাজী গোলাম ওয়ারেশ।

বিশেষ অতিথি ছিলেন ৪নং নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য আজগার আলী, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফফার সরদার, নূর আহমেদ গাজী, ইয়াককুব আলী, আব্দুস সেলিম গাজী, রবিন ঘোষ, নূর ইসলাম সরদার, আফসার আলী, মিলন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল মজিদ, প্রাক্তন শিক্ষক গোলাম রসূল, আব্দুল ওহাব, মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সজল ইসলাম, দীপংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষিত সমাজ বিনির্মানে গুনী খুবই প্রয়োজন। নতুন প্রজন্মের প্রথমস্থর প্রাথমিক বিদ্যালয়। আর তাই পিতা-মাতার পর শিক্ষকরা শিশুদের গড়ে তোলেন। এজন্য শিক্ষকদের সম্মান অনেক উপরে। এদিকে, অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *