ঢাকাThursday , 28 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 July 2022, 22:15

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম), ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, আলহাজ্ব আঃ সামাদ গাজী, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম, হরষিত মন্ডল, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *