ঢাকাThursday , 28 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 July 2022, 22:00

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবর রহমান, থানার উপ-পরিদর্শক সেলিম রেজা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সকল ইউপি চেয়ারম্যান, বিজিবি কর্মকর্তা, ইমাম সমিতির সভাপতি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকসহ উপজেলা প্রসাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী ও সাংবাদিক বৃন্দ।
সভায় চোরাচালান সিন্ডিকেটের সদস্যদের সক্রিয়তা, ছিনতাই, ক্যারাম বোর্ড, অতি উৎসাহীমূলক অপপ্রচার, জুয়া বন্ধ, ইভটিজিং বন্ধ, উপজেলা পরিষদ চত্ত্বরে বখাটে ছেলেদের আড্ডাসহ বিভিন্ন প্রকার আইন শৃঙ্খলা বিরোধী কার্যক্রম সম্পর্কে ব্যবস্থা নেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *