ঢাকাSunday , 24 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আইসক্রিম দেওয়ার প্রলোভনে ৬ বছরের শিশু ধর্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2022, 22:21

জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের ভামিয়া গ্রামে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে ৩৫নং ভামিয়া পোড়াকাটলা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। অপরদিকে তারই প্রতিবেশী রতন রপ্তানের ছেলে সুদর্শন রপ্তান এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত সুদর্শন দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০শ্রেনীর ছাত্র। ঘটনা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া শিশুকে খাবারের প্রলোভনে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে সুদর্শন। গত বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই অঘটন ঘটায় বলে দাবি করেন নির্যাতিতার পরিবার।

নির্যাতিত শিশুটির পিতা বলেন, ‘রাতে মেয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে বলে। অবস্থার অবনতি হলেও যোগাযোগ ব্যবস্থা নাজুক থাকার কারণে পরদিন সকালে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি বাদী হয়ে সুদর্শনকে অভিযুক্ত করে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অন্যদিকে অভিযুক্ত সুদর্শসন ও তার পিতা রতন রপ্তানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে ফোনটি বন্ধ করে দেন তিনি। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি মামলা প্রক্রিয়াধীন আছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *