ঢাকাSunday , 24 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালীনিতে পিছিয়েপড়া জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2022, 21:54

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে পিছিয়েপড়া জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে ইকো বাংলাদেশের পক্ষে এ আর্থিক সহায়তা প্রদান করা।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জি এম আব্দুর রউফের সঞ্চালনায় ‘ইকো বাংলাদেশ’ এর পক্ষ থেকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আংশিক, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের আংশিক এবং ৯নং ওয়ার্ডের মোট ৬০টি পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এ সময় শ্যামনগর উপজেলার বিআরডিবি’র অফিসার ওহিদ মুরাদ, ইকো বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার আলহাজ্ব ফজর আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন, আলহাজ্ব শাহাদাত হোসেনসহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *