ঢাকাSunday , 24 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 July 2022, 22:14

তালা প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ- ¯েøাগান সামনে রেখে তালায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ’র উদ্বোধনী দিন রোববার (২৪ জুলাই) সকালে উপ-শহরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ¯িœগ্ধা খাঁ বাবলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ ওবায়দুল হক প্রমুখ। সভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ’র কর্মসূচী শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *